বিল গেটস এর বিখ্যাত উক্তি | Touching Motivational Video In Bangla
বিল গেটস এর বিখ্যাত উক্তি | Bil Gets Bangla Quotes | বিল গেটস এর মোটিভেশনাল উক্তি বা বাণী
বিল গেটস এর উক্তি ও বাণী – উইলিয়াম হেনরি গেটস ছিলেন একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, বিনিয়োগকারী, সফটওয়্যার বিকাশকারী এবং একজন লেখক ও সমাজসেবী। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস। এছাড়াও তিনি ১৩ বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।
১৯৫৫ সালের ২৮ শে অক্টোবর ওয়াশিংটনের সিয়াটলে জন্মগ্রহণ করেন উয়িলিয়াম হেনরি গেটস বা বিল গেটস। বিল গেটস তার জীবনে তিনটি বইও লিখেছেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস তার জীবনে সফলতা অর্জনের দিক থেকে বেশ কিছু বিখ্যাত উক্তি ও বাণী শেয়ার করেছেন। যেগুলি সফলতার শীর্ষে পৌছানোর জন্য যথেষ্ট। তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বিল গেটস এর উক্তি ও বাণী। আসুন এক নজরে দেখে নিন বিল গেটস এর উক্তি ও বাণী গুলি –
বিল গেটস এর উক্তি ও বাণী
১
“আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।”
২
“আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।”
৩
“আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।”
৪
“জীবনে বড়ো ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও সাফল্যের অন্যতম মূলমন্ত্র।”
৫
“সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষের চিন্তায় তারা কখনো ব্যর্থ হবে না এটি ঢুকিয়ে দেয়।”
৬
“আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম, আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান। আএ আমার ক্লাসের ফার্স্টবয় আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার।”
আরও পড়ুনঃ এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের বিখ্যাত উক্তি
৭
“আপনি যদি কোন কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।”
৮
“আমি কোনও কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস বাক্তিকে পছন্দ করবো, কারন সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।”
৯
“প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
১০
“আমরা যদি পরবর্তী শতাব্দীর কথা চিন্তা করি তবে তারাই নেতা হবে যারা অন্যদের ক্ষমতায়ন করে।”
No comments